• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

বেরোবির সেই কর্মচারী বহিষ্কার

বেগম রোকেয়ারংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদের নামে টিআর এর অনুদানের গম ভুয়া কমিটির মাধ্যমে আত্মসাতের চেষ্টাকারী প্রকৌশল দফতরের কর্মচারী হোসেনকে চাকুরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

গত রোববার চিঠির মাধ্যমে ভুক্তভোগি ওই কর্মচারীকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে রেজিস্ট্রার দফতরসূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (টিআর) প্রকল্পের দেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের অনুদানের ৩ টন গম ভুয়া কমিটির মাধ্যমে আত্মসাতের চেষ্টা করে হোসেন নামের ওই কর্মচারী। পরে বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়েই বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

পরে শীর্ষ নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে গত ২৯ জানুয়ারি বিষয়টি পত্রিকায় উঠে আসে। পরে নড়ে-চড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রেক্ষিতে ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম নুর উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তার বিরুদ্ধে শাস্তির এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী ওই কর্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

এর সঙ্গে আরো কেউ জড়িত ছিলো কিনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের কোন মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার ইব্রাহীম কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ