• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

‘বিবিআইএন ইন্ডাস্ট্রিয়াল জোন হবে পঞ্চগড়’

মমমমপঞ্চগড় : এফবিসিসিআই’র প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ বলেছেন, পঞ্চগড় শহর এখনও অনুন্নত হলেও সম্ভাবনা অনেক। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইএন) এই চার দেশের মধ্যে পঞ্চগড়, শিলিগুড়ি, বিরাটনগর ও ফুয়েন্টসিলিংয়ে খুব শিগগিরই বিবিআইএন ইন্ডাস্ট্রিয়াল জোন ঘোষণা করা হবে। আর বিবিআইএন ইন্ডাস্ট্রিয়াল জোনের হেডকোয়ার্টার হবে পঞ্চগড়।

পঞ্চগড় সরকারি অডিটরিয়াম মাঠে সোমবার দুপুরে তিনদিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেন, পঞ্চগড় শিল্পনগরীতে পরিণত হবে। আগামী বাজেটের আগেই তেঁতুলিয়ার বাংলাবান্ধায় ইমিগ্রেশন চেকপোস্ট চালু হবে।

নিটল মটরস লিমিটেডের আয়োজন টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট মো. আশরাফুল আলম পাটোয়ারী, পঞ্চগড় মটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু, পঞ্চগড় চেম্বারের ভাইস চেয়ারম্যান এবিএম শাহানশাহ, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি মো. হাবিবুল ইসলাম বাবলু, টাটা মটরস লিমিটেডের এরিয়া কাস্টমার কেয়ার ম্যানেজার রোশান দে, নিটল মটরস লিমিটেডের সিইও মোস্তাক আহমেদ, পঞ্চগড় মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আপেল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

মেলায় টাটার নতুন ও জনপ্রিয় ২১টি মডেলের ট্রাক-বাস, পিকআপ, কার ও হিউম্যান হলার প্রদর্শিত হবে। সকল মডেলের টাটা গাড়ি ক্রয়ে আকর্ষণীয় প্যাকেজ ও মূল্যহ্রাসসহ আকর্ষণীয় পুরস্কার রয়েছে। মেলা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি পঞ্চগড় চেম্বারের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পঞ্চগড় পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার একটি গাড়ি প্রদান করেন। পরে এফবিসিসিআই প্রেসিডেন্ট পঞ্চগড় প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি পঞ্চগড় প্রেস ক্লাবের অবকাঠামো উন্নয়নের জন্য ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

এর আগে এফবিসিসিআই চেয়ারম্যান হেলিকপ্টারযোগে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এসে অবতরণ করেন। এসময় পঞ্চগড় চেম্বারের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ