• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রতিবন্ধীরা আমাদের স্বজন- পুলিশ সুপার

photo chilmari-11-2-16চিলমারী প্রতিনিধি: প্রতিবন্ধীরা আমাদের স্বজন তাদের সুরক্ষায় সকলকে এগিয়ে আসা দরকার। প্রতিবন্ধী হয়ে জন্মলাভ করা কোনো ব্যক্তি বা তার বাবা-মায়ের অপরাধ নয়। তাই প্রত্যেকেরই উচিত প্রতিবন্ধীদের অধিকার রক্ষা করে সমাজে তাদের স্থান করে দেয়া। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। মানুষ এখন তাদের সমাজের অংশ বলে মনে করে। তাই, প্রতিবন্ধীদের উপেক্ষা করা উচিত নয়। বরং আমাদের উচিত তাদের অধিকার ও কল্যাণের বিষয়ে সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া তারাও আমাদের একটি অংশ বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরন অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ তাবারক উল্লাহ এসব কথা বলেন। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কুড়িগ্রাম এর আয়োজনে চিলমারীতে রিকতা আকতার প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র, উন্নত মানের খাবার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠানে চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘বি’ সার্কেল মোঃ মনিরুজ্জামান। এছাড়াও রিকতা আকতার প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রিকতা আকতার, সাংবাদিক আঃ মালেক, আন্তজার্তিক মানবাধিকার সাংবাদিক সংস্থা চিলমারী সভাপতি সাওরাত হোসেন সোহেল, চিলমারী প্রেসক্লাব সহ-সভাপতি মমিনুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি গোলাম মাহবুবব, বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ