ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জনতাই পুলিশ-পুলিশেই জনতা এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দাশিয়ার ছড়ায় কমিউিনিটি পুলিশিং ও ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টার সময় ফুলবাড়ী (সিপিও) থানার আয়োজনে কালিরহাট বাজারে অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলামের সভাপতিত্বে ও এস আই সেলিম মালিকের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁ, বিশেষ অতিথি সহকারী (ভুমি) নবী নেওয়াজ, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বক্তারা বলেন দাশিয়ার ছড়ায় আইন শৃঙখলা ও জমি সংক্রান্ত বিষয়ে সুষ্ঠ জরিপের কার্যক্রম চলছে। দাশিয়ারছড়া পক্ষে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, আলতাব হোসেন, প্রতাব চন্দ্র, জাহাঙ্গীর আলম, মনির উদ্দিন প্রমুখ। তারা জমি জমা সংক্রান্ত এবং আইনশৃঙখলার সমস্যার বিষয় গুলো তুলে ধরেন।