• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বিষ খেয়ে শিশুপুত্রসহ মায়ের আত্মহত্যা

New Rose Cafe, Saidpur

আত্মহত্যাপাবনা: ঈশ্বরদীতে স্বামীর ওপর রাগ করে দুই শিশুপুত্রের মুখে বিষ ঢেলে দিয়ে পাপিয়া সুলতানা (৩০) নামের এক মা আত্মহত্যা করেছেন। এতে পাপিয়া ও তার এক ছেলের মৃত্যু হয়েছে। অন্য ছেলের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক ডা. আশিকুর রহমান সাগর জানান, রাতে ঢুলটি গ্রামের এনজিও কর্মী মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার ঝগড়া হয়। এর জের ধরে পাপিয়া তাদের দুই ছেলে ইমন (৪) ও জীবনকে (২) বিষ পান করিয়ে নিজেও বিষপান করেন। টের পেয়ে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে পাপিয়া ও তার ছোট ছেলে জীবনের মৃত্যু হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ইমনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, ঈশ্বরদী থানায় অপমৃত্যুর একটি মামলা দায়েরে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ