• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পুলিশের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে

134520_1ঢাকা: সাম্প্রতিক সময়ে যেসব পুলিশ সদস্য বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার দুপুরে ঢাকা ক্লাবে সাবেক ডিআইজি সফিক উল্লাহ’র লেখা ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে আমরা প্রাথমিক ভাবে তথ্য প্রমাণ পেয়েছি তাদেরকে সাময়িক বরখাস্ত করেছি।

ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যত ব্লগার, মুক্তমনা লেখক হত্যা হয়েছেন সব হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়েছে। শুধু অভিজি‍ৎ হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হয়নি। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় যাদের সন্দেহ করা করা হয়েছে তাদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ