• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে পিস্তল, গুলি-রুপিসহ ৭ জন আটক

আটকদিনাজপুর: হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে জাপান ও বুলগেরিয়ার তৈরি ৩টি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন, ২০টি জিহাদি বই, ১টি বোমা বানানোর বইসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া তাদের কাছ থেকে ১ লাখ ভারতীয় রুপিও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, অস্ত্র ব্যাবসায়ী ও হোটেল মালিক এবং হোটেল কর্মচারী তারা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আটকরা হলেন, হাকিমপুর উপজেলার ফকিরপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল মিয়া (৪৩), হোটেল মালিক লোকমান হোসেন বেলাল (৫৫) ও তার ছেলে রাজু আহম্মেদ, সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার ইসলামপাড়া এলাকার শহীদ আলির ছেলে জাহিদ (৩২) এছাড়াও হোটেলের তিনজন কর্মচারীকে আটক করা হয়। সে তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফ আলী তথ্যগুলো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ