• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

নীলফামারী জামায়াতের সেক্রেটারীসহ আটক ৮

New Rose Cafe, Saidpur

Khairur-400x287নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের গাড়ীর বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতাকর্মী ও এক পথচারী সহ ৫জন হত্যা মামলায়  চার্জশীটভুক্ত পলাতক জেলা জামায়াতের সেক্রেটারী খায়রুল আনাম সহ জামায়াত শিবিরের ৮জন নেতাকমী আটক হয়েছে। আজ রবিবার দুপুরে এই পলাতক আসামীরা নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোতাহারাত আখতার ভুঁইয়ার আদালতে আতœসমর্পন করে আইনজীবির মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠায়। এ সময় আদালত চত্বরে নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়। অন্যান্য আটককৃত জামায়ত শিবিরের নেতাকর্মীরা হলো মনিরুজ্জামান (২৮) ইব্রাহিম ইসলাম (৩৫) আশরাফুল (২৬),আব্দুল সালাম (৪২),আলমগীর হোসেন (৩৫),আবুল বাশার(৩৮) ও আব্দুল মালেক কাজি(৪৫)।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতারকর্মী। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী  সিদ্দিক গাজী সহ ৫ নিহত হয়।  ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের ২৭৬/১৩ জিআর মামলায় পুলিশ কর্তৃক ৬০ জন জামায়াত শিবির নেতাকর্মী কে গ্রেফতার করা হয় এবং ৭২ জন জামায়াত শিবির ও ৬২ জন বিএনপির নেতাকর্মী আদালতের মাধ্যমে আত্নসর্মপন করে কারাগারে বন্দী রয়েছে। বাকী পলাতক ২৬ জনের মধ্যে জামায়াত শিবিরের জেলা সেক্রেটারী খায়রুল আনাম সহ  আরো আট জন নতুন করে আটক হলো। এখন পলাতক থাকলো ১৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ