সিসি নিউজ: আজ সোমবার ভোরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আশরাফ হোসেন (৬০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ রোগীর স্বজনদের হাতে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সহিদার রহমান মিলন এবং ওয়ার্ডবয় নুর ইসলাম লাঞ্চিত হয়েছে।
মৃত আশরাফ হোসেনের বাসা সৈয়দপুর শহরের মুন্সিপাড়া টাটিয়া লেন।
রোগীর স্বজনরা চিকিৎসকের অবহেলায় মৃত্যুর কারন বললেও অভিযুক্ত চিকিৎসক হাসপাতালে রোগীকে আনার পূর্বেই মারা গেছে বলে দাবি করেছেন।
এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা: সিরাজুল ইসলামের সাথে। তিনি সিসি নিউজকে জানান, ঘটনাস্থলে আছি। আপনারাও ঘটনাস্থলে এসে বিষয়টি জানুন।