• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: প্রধানমন্ত্রী

134851_1ঢাকা: প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণকালে বক্তৃতায় তিনি এ ঘোষাণা দেন।

ছেলে-মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্কুলগুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে যাতে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে। তারা খেলাধুলার আগ্রহী হলে বিপথে যাবে না। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তারা সুস্থ মানুষ হয়ে গড়ে উঠবে আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

এর আগে বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন শেখ হাসিনা। এরপর তিনি মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন। বিকেল ৩টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

এ ফাইনাল ম্যাচে অংশ নেয় ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর বাঘমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ছোটদের খেলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এরা চমৎকার নৈপুণ্য দেখিয়েছে। মনে হয়, বড়দেরও হার মানিয়ে দিয়েছে তারা।

এদিকে দুপুরে অনুষ্ঠিত হয় ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ম্যাচে কক্সবাজার জেলার পেকুয়ার রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী জয়। ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে তারা হারায় দিনাজপুরের বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ