• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দ্বিতীয় দফায় দশ পৌরসভায় ভোট ২০ মার্চ

ভোটঢাকা: গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচনের পর দ্বিতীয় দফায় দশ পৌরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার ইসির উপ সচিব সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০ মার্চ ভোটের দিন রেখে পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়।

প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি যাচাই বাছাই শেষে ৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে।

এই দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, গাজীপুরের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হবে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক ভোট হয়। এতে ২০টি দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ