• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বিএসএফনীলফামারী প্রতিনিধি: তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশাররফ হোসে (৩৫) নামের এক বাংলাদেশী জেলেকে ধরে নিয়েগেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহীনির (বিএসএফ) সদস্যরা।
মোশাররফ ভারতীয় সীমান্ত সংলগ্ন  নীলফামারীর ডিমলা উপজেলার  চড়খড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
৭ বিজিবির অধীনস্থ ডিমলার চরখড়িবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব  সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,  জেলে মোশাররফকে অক্ষাত অবস্থায় ফেরত  পেতে মঙ্গলবার সকালে ১৩ বিএসএফ ব্যাটালিয়ন  তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবরে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত  বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। আমরা ৭৯৮ নং প্রধান পিলারে  অপেক্ষা করছি  তাদের প্রত্যুত্তরের জন্য ।’
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, সোমবার সন্ধ্যায় তিস্তা নদীতে মাছ ধরতে যায় জেলে মোশাররফ হোসেন। এসময় বাংলাদেশ-ভারতীয় সীমান্তের  ৭৯৭ নং পিলারের ৫৭নং সাব পিলার অতিক্রম করে ভারতী সীমান্তে প্রবেশ করায় ভারতীয় বিএসএফ’র তিস্তবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্তমানে সে তিস্তা বস্তি ক্যাম্পে আটক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ