• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চার শিশুহত্যা ঘটনায় দুজন ১০ দিনের রিমান্ডে

Mader1455784231হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আবদুল আলী ও তার ছেলে জুয়েলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন।

বাহুবল থানা পুলিশ বুধবার সন্ধ্যায় আবদুল আলী ও তার ছেলে জুয়েলকে আটক করে। এ ছাড়া এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আজ বৃহস্পতিবার আরো দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন সুন্দ্রাটিকি গ্রামের হাবিবুর রহমান ও রুবেল। এ নিয়ে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই চার শিশু। নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে গ্রামের নদীর তীরে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ