• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মোটরসাইকেল চুরির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আটকনীলফামারী: নীলফামারীতে মোটরসাইকেল চুরির মামলায় পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শষী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাতে তাকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। রবিউলের বাড়ি ওই ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির মামলায় বুধবার রাত ১০টার দিকে দেবীগঞ্জ পুলিশের সহযোগীতায় উপজেলার (দেবীগঞ্জ) ভাউলাগঞ্জ বাজার থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শষী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে একই মামলায় পঞ্চগড় সদরের খুনিয়াপাড়া গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে লালু মিয়া লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তিতে ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, গত ৫ ফেব্রুয়ারী রাতে নীলফামারী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা তরিকুল ইসলামের শহরের কলেজপাড়ার বাসা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় থানায় মামলা হলে ৭ ফেব্রয়ারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জাবেদ আলীর কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার হয়। নীলফামারী শহরের ওপর দিয়ে ওই মোটরসাইকেল চালিয়ে পঞ্চগড়ের গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এলাকাবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করে। এসময় পুলিশের ওই এএসআই জানান, লাভলুর মধ্যস্থতায় ইউপি সদস্য রবিউল ইসলামের কাছ থেকে ওই মোটরসাইকেলটি  কিনেছেন। ঘটনার পর এএসআই জাবেদ আলীকে সাময়িক বরখাস্ত ও প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ