• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিরামপুরকে জেলা ঘোষনার দাবিতে গণজমায়েত

BIRAMPUR PHOTO- 2বিরামপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার দক্ষিণ অংশের ৬ উপজেলাকে নিয়ে বিরামপুরে জেলা ঘোষনার দাবিতে ১৭ ফেব্রুয়ারী, বুধবার সম্মিলিত পেশাজীবি ঐক্য পরিষদের আহবানে গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষ্যে বিরামপুর শহরের ঢাকা মোড়ে বেলা ১১টায় আয়োজিত গণজমায়তে পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা ঘোষনার যৌক্তিক কারণ উল্লেখ করে বক্তব্য রাখেন, বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটির সাবেক সভাপতি অ্যাড. মওলা বক্স, বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, পৌর কাউন্সিলর মোজাফফর রহমান, শওকত আলী, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবীর হিরো, বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ মানিক, সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমূখ। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনের ব্যানারে জেলার দাবীর ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েক হাজার নারী-পুরুষ ঢাকা মোড়ে উপস্থিত হন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক ও পেশাজিবীরা অংশগ্রহণ করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ