• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অর্নিদিষ্টকালের জন্য পাথর রপ্তানি বন্ধ

হিলিবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরণের পাথর রপ্তানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে গত দুইদিন ধরে এই বন্দর দিয়ে বন্ধ রয়েছে দেশে পাথর আমদানী।
গত কয়েক মাস ধরে পদ্মাসেতু নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য এই বন্দর দিয়ে আমদানী করা হচ্ছিল স্টোন বোল্ডার ও স্টোন চিপস পাথর। তবে অন্যান্য পণ্য রপ্তানি স্বাভাবিক রয়েছে।
এদিকে ভারত হিলির ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, হিলি স্থলবন্দরের বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় ভারত থেকে পাথরবোঝাই ট্রাকগুলিকে বাংলাদেশে যাওয়ার পর রাস্তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়। এতে সময়মত ট্রাক থেকে পাথর খালাস ও পরিবহন করা হয় না। এর ফলে অতিরিক্ত ট্রাকভাড়া গুনতে হয় ভারতের ব্যবসায়ীদের। এছাড়া পাথর খালাস ও পরিবহন করার মত যন্ত্রপাতিও নেই পানামা পোর্ট কর্তৃপক্ষের। এসব কারণে অর্নিদিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখে দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি প্রদান করেন। এব্যাপারে এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ