• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে ১১ ভারতীয়

ভারতীয়সিসি নিউজ : ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে ১১ ভারতীয় নাগরিক ঢাকায় এসেছেন। তারা ২১ ফেব্রুয়ারি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩ ফেব্রুয়ারি তারা কলকাতার উদ্দেশে রওনা দেবেন।

শনিবার দুপুরে ঢাকা পৌছে তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন। এ সময় জানানো হয়, ফ্রেস লুক ও হান্ড্রেড মাইলসের (100miles) উদ্যোগে কেপিসির অর্থসহায়তায় ‘ভাষা সূত্র ২০১৬, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতা থেকে ঢাকা ৪র্থ সাইকেল অভিযান’ করা হয়। এতে নেতৃত্ব দেন ফ্রেস লুকের চেয়ারপারসন উজ্জয়িনী ঘোষ।

উজ্জয়িনী ঘোষ জানান, গত ১৪ ফেব্রুয়ারি তারা ১১ জন কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সাত দিনে ৪৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে তারা ঢাকা পৌঁছান। এই ১১ জনের মধ্যে ৬৪ ও ৬৭ বছর বয়সি প্রবীণও আছেন।

তিনি বলেন, ‘আমরা দুই দেশের দেশের নাগরিক হলেও ভাষার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই। আমাদের ভাষাও বাংলা। আমরা বাংলায় কথা বলি। ভাষার জন্য এভাবে জীবন দেওয়ার ইতিহাস বিশ্বের আর কোথাও নেই।’

তিনি আরো বলেন, ‘ঢাকা আসার আগে শুনেছিলাম, এখানকার মানুষ খুবই ভালো। খুবই অতিথিপরায়ণ। এসে দেখলাম, যেমন শুনেছি, এ দেশের মানুষ তার চেয়ে বেশি ভালো, বেশি অতিথিপরায়ণ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেপিসির বাংলাদেশ প্রতিনিধি সাজ্জাজ হোসেন সেলিম, ব্যাংকার মিজানুর রহমান হিরু ও মঞ্জুরুল আলম টেটো। এ সময় সাইকেল চালিয়ে আসা ১১ ভারতীয়র হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ