বিনোদন ডেস্ক: দুই বছর ধরে আড়ালে ছিলেন সাহারা। সম্প্রতি নিকেতনের একটি শপিং মলে গার্মেন্টের ব্যবসা শুরু করেছেন তিনি।
তবে দোকানে বেশির ভাগ সময় বোরকা পরে থাকেন। যদি ভক্তরা চিনে ফেলেন! স্বামীর সঙ্গেও ফেসবুকে তার কোনো ছবি নেই।
অবশেষে ১৬ ফেব্রুয়ারি হঠাৎ ক্যামেরার সামনে এলেন তিনি। সঙ্গে স্বামীও। নিজেদের একটি সেলফি পোস্ট করেছেন ফেসবুকে।
বলেন, ‘অনেক দিন ধরে আমার ভক্ত ও কাছের মানুষরা বর্তমান খবর জানতে চাইছিলেন। তাদের জন্যই ছবিটি পোস্ট করা। আমি সাংসারিকভাবে খুব সুখে আছি। স্বামী মাহবুবুর রহমান মনির মানুষ হিসেবে অসাধারণ। বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই।’