সংবাদদাতা চিলমারী (কুড়িগ্রাম): অবশেষে সকল জল্পনা কল্পনা শেষে ৩১ মার্চ ভোট গ্রহনকে সামনে রেখে ৬ ইউনিয়ন কমিটির ভোটের মাধ্যমে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করলো উপজেলা আওয়ামী লীগ।
সকাল থেকে বিকাল পর্যন্ত চিলমারী মহিলা ডিগ্রী কলেজে ভোট গ্রহন শেষে রাণীগঞ্জ, নয়ারহাট, থানাহাট, রমনা, চিলমারী ও অষ্টমীর চর ইউনিয়নের জন্য প্রার্থী চুড়ান্ত করা হয়েছে রবিবার। ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটির সমন্বয়ে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে রাণীগঞ্জ ইউনিয়নে জন্য বর্তমান চেয়ারম্যান মোঃ মঞ্জুল ইসলাম মঞ্জু, নয়ারহাট ইউনিয়নের জন্য বর্তমান চেয়ারম্যান মোঃ আতাউর রহমান প্রামানিক, থানাহাট ইউনিয়নের জন্য সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউনিয়নের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজগার আলী সরকার, চিলমারী ইউনিয়নের জন্য বিনা প্রতিদ্বদ্ধিতায় মোঃ গয়ছল হক মন্ডল, অষ্টমীর চর ইউনিয়নে আবু তালেব ফকির নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীগণ নৌকা প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। নির্বাচন চলাকালে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী, চিলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে ৩১ মার্চ ভোট গ্রহনের ঘোষনা হওয়ায় পর থেকে প্রার্থীরা গ্রামে গ্রামে উঠান বৈঠকসহ মনজয় করার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।