• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাকিস্তানে হেনস্তা হলেন শর্মিলা ঠাকুর

শর্মিলা ঠাকুরআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়েও ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত যাওয়াই হয়নি অভিনেতা অনুপম খেরের। আর সেই উৎসবে অংশ নিয়ে পাকিস্তানের মাটিতে হেনস্তা হতে হলো বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে।

লাহোর সাহিত্য উৎসবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন শর্মিলা, উৎসবের উদ্বোধনও করেছেন তিনি। কিন্তু দেশে ফেরার সময় বেঁধেছে বিপত্তি।

আনন্দবাজার পত্রিকা বলছে, দেশে ফেরার সময় ওয়াঘা সীমান্তের অভিবাসন দফতরে ঝামেলায় পড়তে হয় শর্মিলাকে। তাকে শুনতে হয়েছে, তিনি যে লাহোরে ছিলেন তার পুলিশ প্রতিবেদন না থাকায় তিনি দেশে ফিরতে পারবেন না।

ওয়াঘা সীমান্তে যাওয়ার আগ পর্যন্ত চার দিনের পাক সফরে ভালোই সময় কেটেছে শর্মিলার। সসম্মানে সাহিত্য উৎসবে যোগ দেয়ার পর তাকে নিজ বাসভবনে দাওয়াত করেছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। কিন্তু ফেরার পথে ভারত-পাকিস্তান সীমান্তে তার পুরো সফরের আনন্দ মাটি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ