• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হচ্ছে গুলিবিদ্ধ গোপালকে

135256_1রংপুর : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী গুলিবিদ্ধ গোপাল চন্দ্রকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এর আগে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা আহত গোপালকে দেখতে হাসপাতালে যান। তিনি ব্যক্তিগত তহবিল থেকে গোপালের চিকিৎসায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় তিনি দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে রমেক হাসপাতালের চার সদস্যের একটি মেডিক্যাল টিম গোপালকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়। চার সদস্যের টিমের মধ্যে ছিলেন রমেক অধ্যক্ষ ডা. জাকির হোসেন, সার্জারি বিভাগের অধ্যাপক আবু তালেব, নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ ও অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম। তারা গোপাল চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

রমেক হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, ‘গুলিবিদ্ধ গোপালকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেছি। সেখানেই তার ভালো চিকিৎসা হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ