• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকের জরিমানা

ভ্রাম্যমান-আদালতখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে একজন পরিদর্শককে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেবুর রহমান।
সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) খানসামা সি পরীক্ষা কেন্দ্র গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দায়িত্বরত পরিদর্শক রামনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক রমানাথ রায় সরকারি নির্দেশকে উপেক্ষা করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার রুমে অবস্থান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান কেন্দ্র পরিদর্শনে এসে ওই পরিদর্শকের কাছে মোবাইল ফোন পেয়ে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ