• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রেষ্ট এ্যাওয়ার্ড পেয়েছে ডিমলার রূপালী ব্যাংক শাখা

রুপালীনীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার রূপালী ব্যাংক শাখাটি এবার বৈদেশিক রেমিটেন্সে রংপুর বিভাগের শ্রেষ্ট এ্যাওয়ার্ড পেয়েছে। এই শ্রেষ্ঠতায় ওই ব্যাংকের শাখার কর্মকর্তা কর্মচারীদের কাজের গতি অব্যাহত  রাখতে কর্মকর্তা ও কর্মচারীরা আজ মঙ্গলবার দুপুরে আলোচনা সভা করেছে। শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে  এ সময় বক্তব্য রাখেন ওই ব্যাংকের কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ ফাহমিদুল করিম, সহিদুল ইসলাম, দৌলদুজ্জামান, সহিদুল ইসলাম শাওন প্রমুখ।সুত্রমতে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউশন কনভেনশন হলরুমে রংপুর বিভাগের শ্রেষ্ট বৈদেশিক রেমিটেন্স ব্যাংক হিসেবে ডিমলা উপজেলার রূপালী ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানের হাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ঢাকায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ড. এম আসলাম আলম রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন ও ব্যবস্থপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন।

২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে ব্যাংকটি প্রবৃদ্ধিহার ছিল ২৭ গুন বেশি। ওই বছর রূপালী ব্যাংকর ডিমলা শাখা বৈদেশিক রেমিটেন্স প্রদান করে ১ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা। ডিমলা রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, রংপুর বিভাগের শ্রেষ্ট এ্যাওয়ার্ড গর্ব ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী ও যারা বৈদেশিক রেমিটেন্সে পাঠিয়েছেন। ব্যাংকের অগনিত আমানতকারী ও কর্মকর্তা কর্মচারীদের কঠোর পরিশ্রমের কারনে ব্যাংকটি এ সাফল্য অর্জন করেছেন। গত ২৩ ডিসেম্বর থেকে শাখাটিতে অনলাইন ব্যাংকিং চালু করা রয়েছে।  আগামী মার্চ মাস থেকে রূপালী ব্যাংক মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ