• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজারহাটে সাজাপ্রাপ্ত ৩ আসামীসহ আটক-৪

আটকরাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৩ আসামী আব্দুস সালাম (৬০), আব্দুর রশিদ (৪০) ও আব্দুস ছাত্তার (৬৫) নামের ৩ সহোদর ভাইকে মঙ্গলবার রাতে পুলিশ আটক করেছে। সাজাপ্রাপ্ত ৩ আসামী উপজেলার নাজিমখান ইউপির রাঘব এলাকার মৃত নেছাব উদ্দিনের পুত্র। যার জিআর মামলা নং-৬৭/১১ (রাজা)। এদিকে পুলিশ একই রাতে ধর্ষণ মামলার প্রধান আসামী নাজিমখান ইউপির সোমনারায়ণ এলাকার আলহাজ্ব ওসমান আলীর পুত্র মশিউর রহমান (৩৬) কে গ্রেপ্তার করা হয়েছে। রাজারহাট থানার মামলা নং-০৩, তাং-২৬-১২-১৫ ইং। অপরদিকে সদর ইউপির স্বরূপচামারু এলাকার আব্দুল মজিদ পাটোয়ারীর পুত্র রুবেল পাটোয়ারী (২৫) অপহরণের ৩১ দিন পর সোমবার রাত ১১টার দিকে রাজারহাট থানার পার্শ্বে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল পাটোয়ারীকে অপহরণকারীরা ফেলে চলে যায়। পরে তাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই উদ্ধারকৃত যুবককে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম তার পরিবারের নিকট হস্তান্তর করার কথা এ প্রতিবেদককে জানান। যার রাজারহাট থানার মামলা নং-০৪, তাং-০১-০২-২০১৬ ইং। এ বিষয়ে রাজারহাট থানার ওসি মো. আব্দুর রশিদ বলেন, আটককৃত সাজাপ্রাপ্ত ৩ আসামী এবং ধর্ষণ মামলার ১ আসামীসহ ৪ জনকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ