• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর আদালতের জিপি ও পিপিসহ কয়েকটি পদে রদবদল

দিনাজপুর 1দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর আদালতের জিপি ও পিপিসহ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। দিনাজপুর আইনজীবী সমিতির একটি বিশ্বস্ত সুত্র জানায়, দিনাজপুর জেলা প্রশাসক বরাবর প্রেরিত আইন মন্ত্রনালয়ের এক স্মারকে এই পরিবর্তনের আদেশ হয়েছে। রদবদল করা পদগুলো হচ্ছে জিপি, পিপি, এজিপি ও এপিপি।
দিনাজপুর আদালতের বর্তমান জিপি মো. আব্দুল ওয়াহেদ নোবেল-এর স্থলাভিষিক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর ইউসুফ আলী, বর্তমান পিপি মো. হামিদুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন দিনাজপুর আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বর্তমান বিশেষ পিপি মো. দেলোয়ার হোসেন’র স্থলাভিষিক্ত হয়েছেন মো. মেহবুব হাসান চৌধুরী লিটন, স্পেশাল জজ আদালতের বর্তমান বিশেষ পিপি মো. কাজেম উদ্দিন’র স্থলাভিষিক্ত হয়েছেন মঞ্জুর আহমেদ রুবেল। এছাড়া অতিরিক্ত জিপি হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আমান ও শ্রী প্রফুল্ল কুমার রায় এবং অতিরিক্ত পিপি হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মো. তাহেরুল ইসলাম, মো. তৌহিদুল হক সরকার ও মো. দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ