• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চার শিশু হত্যার আসামি বাচ্চু বন্দুকযুদ্ধে নিহত

বাহুবলহবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া গুলিতে নিহত হয়েছেন। তবে র‌্যাব বলছে, বাচ্চু ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।

সিলেট র‌্যাব-৯ জানায়, ভোর ৪টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাচ্চুসহ তার সহযোগীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে বাচ্চু গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে সিলেটের বিশ্বনাথ এলাকা থেকে চার শিশু হত্যা মামলায় শাহেদ নামের আরেক গুরুত্বপূর্ণ আসামিকে র‌্যাব গ্রেফতার করেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব আরো জানায়, চার শিশু হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ