• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহনন

আত্মহত্যামানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই সন্তানকে বিষ খাইয়ে মা নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হরগজ ইউনিয়নের বেপারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (২৫) ওই গ্রামের রাজমিস্ত্রি আব্দুর রহিমের স্ত্রী। এ ঘটনায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে রহিমার মেয়ে মেঘলা (৮) ও ছেলে আকাশ (৫)। তারা দুজনেই হরগজ নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সাজাহান জানান, রহিমা ও তার স্বামীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রহিম স্ত্রীকে মারধর করেন। রাত ৯টার দিকে দুই সন্তানকে বিষ খাইয়ে তিনি নিজেও বিষপান করেন। বিষয়টি পরিবারের অন্যরা জানতে পেরে রহিমা ও তার সন্তানদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রহিমার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তার দুই সন্তানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সুস্থ রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ