• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে পুরোহিত হত্যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ

কামরুলসিসি নিউজ: পঞ্চগড়ে মন্দিরের পুরোহিত হত্যা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘নতুন প্রজন্ম যখন মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে,  তখনও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের চক্রান্ত অব্যাহত রয়েছে। আর কিছুদিন আগে পঞ্চগড়ে মন্দিরে যেভাবে পুরোহিতকে হত্যা করা হয়েছে তা এই ষড়যন্ত্রেরই একটি অংশ।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে শুক্রবার বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি দেশ ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে জঙ্গি বলেন, আইএস বলেন, বিদেশি শক্তি বলেন-  যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে যারা ষড়যন্ত্রের মাধ্যমে আইএস বা জঙ্গির নাম বলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাদের সহযোগী হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি-জামায়াতকে।’

তিনি বলেন, বিএনপি আজ অস্তিত্ব সংকটে। তারা এখন অস্তিত্ব রক্ষার্থে সুবোধ বালকের মতো সব নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু তারাই আবার নির্বাচন নিয়ে নানা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছে। বিএনপি তাদের কাউন্সিলে নতুনভাবে ‘ইউনূস তত্ত্ব’ আনার চেষ্টা করছে। কিন্তু ইউনূস তত্ত্ব ও গঠনতন্ত্র পরিবর্তন করে বিএনপি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুক, লাভ হবে না। শিরদাড়া সোজা করে আর দাঁড়াতে পারবে না।

খাদ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাশেম আলী দুর্ধর্ষ ব্যক্তি। এর আগে মীর কাশেম বিচারকার্যকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। আগামী ৮ মার্চ পর্যন্ত সজাগ থাকতে হবে। তার বিচারের পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত বিষয়টি হালকাভাবে দেখা যাবে না।’

সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা এম এ করিম, আব্দুল হাই কানু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ