সিসি নিউজ: টানা ২০ দিন বন্ধ থাকার পর শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) থেকে অভ্যন্তরীণ রুটে ফের ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ। এয়ারলাইন্সটির বহরে থাকা ১১ উড়োজাহাজের সবগুলো রক্ষণাবেক্ষন ও যান্ত্রিক ত্রুটির কারণে গত ৪ ফেব্রুয়ারী থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ঢাকা থেকে ৬৪ আসনের এয়ার ফ্লাইট দিয়ে ঢাকা-সৈয়দপুর রুটে পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
কম খরচে ভ্রমণের সুযোগের পাশাপাশি ঢাক-সৈয়দপুর-ঢাকা রুটে সপ্তাহে প্রতিদিন পরিচালনা করে বিমান সংস্থাটি এটিআর-৭২ ফ্লাইটটি।
সৈয়দপুর ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিঃ স্টেশন ম্যানেজার আশরাফুল হক লিপটন সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে সৈয়দপুরে ২.১০ মিনিটে ও ৩.৩০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করবে।