কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: সুস্থ্য হার্ট-সুস্থ্য জীবন এই প্রতি পাদ্যটিকে সামনে রেখে শুক্রবার দিনাজপুরের কাহারোলে দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালে “হৃদ রোগ প্রতিরোধ স্বাস্থ্য উদ্যোগ” শীর্ষক সেমিনার ও বিশেষ হার্ট ক্যাম্প অনুষ্টিত হয়। জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিউট এর উদ্যোগে ও দীপ্ত জীবন ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় বিশেষ হার্ট ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সুপারিয়েনটেন্ট ডা. সুধা রঞ্জন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, সাধারণ সম্পাদক মো. একে আজাদ, দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলী। সেমিনারে মুল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা ও রোগীদের চিকিৎসা দেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর চীপ কানসালটেন্ট ডা. কে এম সোহাইল ও সিনিয়ন কনসালটেন্ট ডা. এস এম মামুন ইকবাল।