ঢাকা: রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হওয়া পাঁচজনের মধ্যে সারলিন বিন নেওয়াজ (১৫) মারা গেছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সারলিন উত্তরা রাজউক মডেল কলেজের দশম শ্রেণিতে পড়ত।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে সারলিনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম।
আজ ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এক বাড়িতে গ্যাস বিস্ফোরণে সারলিন, তাঁর বাবা-মা ও দুই ভাই দগ্ধ হন। বাকি চারজনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।