• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গৌরীপুর স্টেশনে ইঞ্জিন-বগি লাইনচ্যুত, আহত ১৫ 0

1219-700x336সিসি ডেস্ক: ময়মনসিংহ জেলার গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী যাত্রীবাহী বলাকা লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ থেকে জারিয়া ও মোহনগঞ্জ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

শুক্রবার বেলা ১১টা  ৪৫ মিনিটে স্টেশনের পয়েন্ট সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে,  নেত্রকোণার জারিয়া থেকে ছেড়ে আসা ২৬১ আপ বলাকা লোকাল ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় স্টেশনের পয়েন্ট সিগন্যাল এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনায় তাড়াহুড়া করে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের আমিনা (৫৫), শাকিল (৮), মুজাহিদমহ (১২) কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে।

আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ থেকে জারিয়া ও মোহনগঞ্জ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শামছুল আলম জানান, “রিলিফ ট্রেন এসে পড়েছে। লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগির উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণে জারিয়া ও মোহনগঞ্জ রেলসড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেলসড়কে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ