• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুরি করা গল্পের সিনেমা পেল শ্রেষ্ঠ পুরস্কার!

bihonnolaবিনোদন ডেস্ক: শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ গেছে মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’ সিনেমাটির ঘরে। আর এ সিনেমার বিরুদ্ধে উঠেছে গল্প চুরির অভিযোগ।

বলা হচ্ছে, ভারতের বাংলাভাষী লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের ‘গাছটি বলেছিল’ নামের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘বৃহন্নলা’। অথচ শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপের পুরস্কার গেছে মুরাদ পারভেজের ঘরে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজকও তিনি।

বেশ কয়েক মাস আগে বিষয়টি নজরে আনেন ভারতে চলচ্চিত্র নিয়ে পড়তে যাওয়া আনন্দ কুটুম নামে পরিচিত ফেসবুক ব্যবহারকারী। তিনি ‘বৃহন্নলা’ সিনেমার সহকারীদের একজন। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণার পরপরই তিনি আরেকটি দীর্ঘ স্ট্যাটাস দেন। দাবি করেন ভারতীয় সংবাদমাধ্যমেও এ বিষয়ে লেখালেখি হয়েছিল।

তার দেওয়া দ্য টাইমস অব ইন্ডিয়া পত্রিকার কাটিংয়ে দেখা যায়, ‘বাংলা ডিরেক্টর লিফটেড ফাদারস স্টোরি : মুস্তাফা সিরাজস সন’ শিরোনামের একটি প্রতিবেদন। এতে সৈয়দ মুস্তফা সিরাজের ছোট ছেলে অমিতাভ সিরাজ দাবি করেন তার বাবার গল্প নিজের নামে ব্যবহার করেছেন মুরাদ পারভেজ।

bihonnola1বৃহস্পতিবার জাতীয় পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণার পর ‘শোকর আলহামদুলিল্লাহ’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন টেলিভিশন থেকে সিনেমায় আসা মুরাদ। তবে শুক্রবার সকালে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘বৃহন্নলা’। ২০১৫ সালে অনুষ্ঠিত ভারতের ‘জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ শ্রেষ্ঠ কাহিনীকার (মুরাদ পারভেজ) ও শ্রেষ্ঠ অভিনেত্রী (সোহানা সাবা) বিভাগে পুরস্কার পায় সিনেমাটি। এর পরপরই বিষয়টি সৈয়দ মুস্তাফা সিরাজের পরিবারের গোচরে আসে।

২০০৮ সালে মুক্তি পায় সৈয়দ মুস্তফা সিরাজের ‘রানীরঘাটের বৃত্তান্ত’ অবলম্বনে নির্মিত মুরাদের প্রথম সিনেমা ‘চন্দ্রগ্রহণ’। ওই সিনেমাটিও বেশ কয়েকটি শাখার জাতীয় পুরস্কার জেতে। এর আগে একই গল্পে কলকাতায় নির্মিত হয় ‘ফালতু’।

ডব্লিউএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ