বিনোদন ডেস্ক: যৌনকর্মীর ভুমিকায় অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের কন্যা রাইমা সেন! বলিউড ডায়েরিজ শিরোনামের একটি নতুন ছবিতে যৌনকর্মীর ভুমিকায় অভিনয় করেছেন তিনি ।
ছবিটি ভারতে শিগগিরই মুক্তি পাবে।
সাহসি এই চরিত্রে অভিনয় অভিজ্ঞতা শেয়ার করেতে গিয়ে রাইমা সেন বলেছিলেন, ভারতে যৌন ব্যবসার আইনি স্বীকৃতি দরকার । তার ধারণা যৌন ব্যবসাকে আইনগত স্বীকৃতি দিলে দেশে অপরাধ, খুন, ধর্ষণ অনেক কমে যাবে।
তার নতুন ছবি ‘বলিউড ডায়েরিজ’ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সাম্প্রতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রাইমা একথা বলেছেন।