সিসিনিউজ: পাহাড়ের এবড়োখেবড়ো পথ বেয়ে সাইকেল চালানো আর মাঝে একবার ৭২ ফুট দীর্ঘ ফাঁকা স্থান ব্যাক-ফ্লিপ করে পার হওয়ার দৃশ্য দেখার সাহস আপনার আছে?
রোমাঞ্চ যাদের প্রিয় তারা এটি সানন্দেই দেখবেন। কিন্তু যারা মনে করেন তাদের হার্ট হয়ত একটু দুর্বল তারা ভিডিওটি না দেখলেই ভালো।
ভিডিওতে নিউজিল্যান্ডের কেলি ম্যাকগেরিকে সাহসী এই কাজ করতে দেখা যাচ্ছে৷
২০১৩ সালে ‘রেড বুল ব়্যাম্পেজ’ নামক মাউন্টেন বাইক প্রতিযোগিতায় এই পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় দুই কোটি ৯০ লক্ষ বার।
১৯৮২ সালে জন্মে নেয়া ম্যাকগেরি ২০০৬ সালে মাউন্টেন বাইকিংয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।
গত ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের দুর্গম এক এলাকায় বাইকিং করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সূত্র: ডয়চে ভেলে