• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ॥ আহত ১০

সড়ক দুর্ঘটনাদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরো পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত ও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার লক্ষীতলা এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে দিনাজপুর মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন-জেলার চিরিরবন্দর উপজেলার বড়বাউল গ্রামের মৃত অবিনাশ চন্দ্র রায়ের ছেলে  মোটরসাইকেল চালক দিনেশ চন্দ্র রায় (৫০) ও তার স্ত্রী শ্যামলতা রাণী রায় (৪৫)।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মো. ওয়াদুদ হোসেন জানান, দুপুর ১২টার দিকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি বাস দিনাজপুর সদর উজেলার লক্ষ্মীতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয় ও অপর যাত্রী আহত হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ অন্তত ১০ যাত্রী আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীদের মধ্যে ৩ জনর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে শনিবার বেলা আড়াইটার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ দেওয়ানজি দিঘি নামক স্থানে ট্রাকের ধাক্কায় মো. আব্দুল মতিন নামে এক অটো বাইক চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল মতিন বিরল উপজেলার পিপল্লা গ্রামের সাহের আলী ছেলে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ