• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

‘নারীরা সুযোগ পেলে দক্ষতার পরিচয় দিচ্ছে’

New Rose Cafe, Saidpur

Sheikh_Hasina_011456575646সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।’

শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নারী উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ সমাজে নারীদের যে অবস্থান, সেটা জাতির পিতাই করে দিয়ে গেছেন। সে কারণে, আমরা যখন সরকার গঠন করেছি, নারীদের উন্নয়নে মনোযোগ দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম, যখন দেখলাম, সরকারের উচ্চপর্যায়ে কোনো নারী কর্মকর্তা নেই। হাইকোর্টে কোনো নারী বিচারক ছিল না। পুলিশ বিভাগে কোনো নারী এসপি ছিল না, ওসি ছিল না। এসব দেখে আমি তখন বলতাম, বিনা কারণে কেন আমরা নারীদের এসব জায়গায় দায়িত্ব দেব না? তখন অনেকে বলত, মেয়েদের দিলে তারা কীভাবে কাজ করবে? আমি বলতাম, আমাদের মেয়েরাই ভালো করবে। তখন আমি একজন নারী এসপি দিলাম মুন্সীগঞ্জে। সে ওখানে যোগদান করার কিছুদিন পরেই একটি বিরাট ডাকাতদল ধরে ফেলল।তখন আমার গলার জোরও বেড়ে গেল।’

নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের পক্ষেপের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘একসময় আমি বলতে বাধ্য হয়েছি, যদি কোনো প্রমোশন বা কোনো ফাইলে মেয়েদের নাম না থাকে, তাহলে আমি ওই ফাইল সই করব না। এভাবেই মেয়েদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সব জায়গায় মেয়েদের একটি অবস্থান করে দেওয়ার জন্য কাজ করছি। কারণ আমরা কোনোদিকে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মেয়েরা যখন যে জায়গায় সুযোগ পাচ্ছে, সেখানেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। এটাই আমার গলার জোর বৃদ্ধি করছে।’

সমাজের পিছিয়ে পড়া নারীদের সেবার জন্য মহিলা সমিতির যথেষ্ট অবদান আছে বলেও উল্লেখ করেন তিনি।

মহিলা সমিতি নাট্যমঞ্চের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘থিয়েটারের প্রতি আমার আগ্রহ আছে। আগে আমি প্রায়ই থিয়েটারে নাটক দেখতাম। এখনো দেশের বাইরে গেলে থিয়েটারে নাটক দেখি। দেশের বাইরে থিয়েটারে দেখেছি, মঞ্চে হেলিকপ্টার নামে, গাড়ি আসে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে সেই মানের থিয়েটার নেই। আমি মনে মনে অত্যাধুনিক থিয়েটার নির্মাণের জন্য একটা জায়গা ঠিক করে রেখেছি। পদ্মা সেতুর পাড়ে একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে, সেখানেও এই থিয়েটার হতে পারে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ