কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহিদুল ইসলাম নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি চাকেরকুটি গ্রামের রোস্তম আলীর ছেল।
রবিবার ভোররাতে অভিযান চালিয়ে জেলা শহরের গাড়িয়ালপাড়া এলাকার আদর্শ ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।