• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর ইউপি সচিবরা কর্মবিরতিতে

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: তিনদফা দাবি বাস্তবায়নে দুইদিনের কর্মবিরতি শুরু করেছেন নীলফামারী জেলার ৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে আন্দোলনকারীরা অফিস না করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়েছেন।

পদবি পরিবর্তন, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতাদি প্রদানসহ সব সুযোগ-সুবিধা প্রদান, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণে পারিবারিক পেনশন প্রথা চালুর দাবিতে দু’দিনের কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানান বাপসা জেলা কমিটির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম।

নীলফামারী সদর উপজেলা পরিষদের সামনে বাপসা সদর কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও জেলা কমিটির অর্থ সম্পাদক নুর ইসলামের নেতৃত্বে কর্মসূচি শুরু করেছেন সচিবরা।

বাপসা নীলফামারী সদর উপজেলা সভাপতি আব্দুল মান্নান জানান, দাবি আদায়ের জন্য আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার ডিসি অফিস চত্বরে এবং ৮মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ