• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাড়তি ফি আদায়: ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ

নাহিদঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষার ফরম পূরনে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে জবাব না দেয়ায় ১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তিনি জানান, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় বাড়তি ফি নিয়েছে রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান।

এর মধ্যে রয়েছে- রাজউক উত্তরা মডেল কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজ, হলিক্রস কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মিরপুর বাংলা কলেজসহ রাজধানীর নামিদামি অধিকংশ শিক্ষা প্রতিষ্ঠান।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের হাতে তথ্য রয়েছে, সারা দেশে ৩,০৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে বাড়তি ফি নিয়েছে। এর মধ্যে ৮৩০টি শিক্ষা প্রতিষ্ঠান টাকা ফেরত দিয়েছে, ৯৯৯টি বলেছে তারা টাকা নেয়নি এবং ১২০৯টি প্রতিষ্ঠান কোনো জবাব দেয়নি।

তিনি আরো জানান, জবাব দেয়নি এমন ১২০৯টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ