হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালী করণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী উদ্ভিদ সংগনিরোধ আইনসুমহ অবহিত করন শীর্যক প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইটোসেনেটারি ক্যাপাসিটি শক্তিশালী করণ প্রকল্পের পরিচালক (উইং) সৌমেন সাহা। এসময় উপস্থিত ছিলেন প্রকপ্ল পরিচালক সাদেক ইবন্ েসামস, উপ-পরিচালক (রপ্তানী) আনোয়ার হোসেন খান, বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক কৃষিবিদ শেখ মনোয়ার হোসেন।
৩ দিন ব্যাপী এই প্রশিক্ষনে অংশ নেয় বন্দরের আমদানী-রপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্ট, পানামা পোর্ট এবং কাষ্টমস্ কর্মকর্তা ও কর্মচারিরা। আগামী ২১ মার্চ প্রশিক্ষন শেষ হবে।