• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন

Picture-19.03জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জলঢাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৈমারী ইউনিয়নের যুব ফোরাম ও শিশু সংগঠন। শনিবার দুপুরে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগীতায় যুব ফোরাম ও শিশু সংগঠনের উদ্যোগে জলঢাকা উপজেলার কৈমারী বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকছুদার রহমান লেলিন, কৈমারী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পরেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষিকা শারমিন আখতার, ফারজানা ইয়াসমিন,ইউএসএস অফিসার কৃতাকান্ত রায়,যুবফোরাম ও শিশু সংগঠনের কেশব রায় ও আর্জিনা বেগম, রশিদুল ইসলাম প্রমূখ। এর আগে জলঢাকা কৈমারী স্কুল এন্ড কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রর্দক্ষিন করে। উল্লেখ্য গত বুধবার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইউসুফিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী (১৬) মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে সোনাকুড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে সিএনজি চালক মারুকুল ও তার দু’ই সহযোগী পাশ্ববর্তী ভূট্টা ক্ষেতে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। মেয়েটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধানী রয়েছে। পরদিন ধর্ষিতার বাবা বাদী হয়ে মারুকুলকে প্রধান আসামী করে ৩ জনের নামে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শুক্রবার ভোর রাতে রংপুর জেলার গংগাচড়া উপজেলার কচুয়াপাড়া গ্রামে এক আত্মীয় বাড়ী থেকে প্রধান আসামীকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ