• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ইভটিজিং নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

New Rose Cafe, Saidpur

সংঘর্ষহবিগঞ্জ: স্কুলছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে হবিগঞ্জে দু’দল গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। গুরুতর অবস্থায় সাত জনকে সিলেট ও ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকালে হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হবিগঞ্জ শহরতলীর নোয়াগাঁও গ্রামের ধলাই মিয়ার মেয়ে ও হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাসমিনা আক্তার স্কুল থেকে বাড়িত ফিরছিল। পথে আনোয়ারপুর গ্রামের কয়েকজন যুবক তাকে উত্যক্ত করে। বিষয়টি জানার পর রাসমিনের বড় ভাই নিজাম উদ্দিন ঘটনাস্থলে আসেন। এ সময় উত্যক্তকারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

বিকেলে বিষয়টি এলাকায় প্রচার হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ফুল মিয়া, তোফাজ্জুল, মন্নার আলী, জসিম উদ্দিন, তোঁতা মিয়া, শাহ আলম ও জামিলকে সিলেট এবং পলাশ, আল-আমিন, জিয়াউল, সালেক, রায়হান, আসকির, সুমন, শিপন, জুনু, নাঈম, আজমত আলী, জাহাঙ্গীর মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আনোয়ার পয়েন্টে বেশ কয়েকটি দোকান ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ