• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :

হাইকোর্টেও জামিন মেলেনি ইউসুফের

হাই কোর্টঢাকা: প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের বিষয়ে ফেসবুকে কটুক্তিমূলক মন্তব্য শেয়ার করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউসুফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে ইউসুফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আলী জিন্নাহ।

পরে আদালত থেকে বেরিয়ে মোহাম্মদ আলী জিন্নাহ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৬ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইউসুফকে কমম্পিউটারে প্রিন্ট করা প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও লেখা সম্বলিত ফেসবুকে পোষ্টের ৩৬ কপি ছবি ও মোবাইলসহ আটক করা হয়।

এই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন ইউসুফ।

একই বছরের ১৭ নভেম্বর ‘ইউসুফ আলীকে কেন জামিন দেওয়া হবে না’ এই মর্মে রুল জারি করে আদালত। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে ইউসুফের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ