• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে আইএপিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আইএপিপিসিসি নিউজ: ৮ম জাতীয় পে-স্কেলে বেতন প্রদান ও চাকুরী উন্নতিকরণের দাবিতে কৃষি মন্ত্রণালয়ের (আইএপিপি) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কমসূচী পালন করেছে। আইএপিপি এমপ্লোয়ীজ এসোসিয়শন রংপুর অঞ্চলের উদ্যোগে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর বৈজ্ঞানিক কর্মকর্তা শিপন দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, প্রদীপ কুমার, মনোয়ার হোসেন, জুয়েল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ণে কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) ৭৮০ জন কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। বক্তারা অভিযোগ করে বলেন, ৮ম জাতীয় পে-স্কেলে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৫ বছরের মধ্যে বেতন বৃদ্ধির জন্য সংস্থান থাকলেও প্রকল্প পরিচালক আব্দুল কাদের তা প্রদান করছেন না। আন্দোলনকারীরা অনতিবিলম্বে ৮ম জাতীয় পে-স্কেলে বেতন প্রদান করার জন্য অনুরোধ জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচীর মাধ্যমে নায্য দাবি আদায় করার ঘোষণা দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ