• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন চলছে

1414সিসি নিউজ : আজ সোমবার সারাদেশে প্রথম পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন চলছে। আজ সারাদেশে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮ হাজার ১৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার ৪ হাজার ৮৫৮ শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সকল দায়িত্ব শিক্ষার্থীরা নিজেরাই পালন করবে। আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্বাচনের বিস্তারিত তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে এ নির্বাচনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব মোঃ সোহরাব হোসাইনসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২০১০ সাল থেকে প্রাথমিক পর্যায়ে এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণীতে ১টি এবং সর্বোচ্চ ৩টি শ্রেণিতে ২টি করে মোট ৮টি ভোট প্রদান করতে পারবে। প্রত্যেক শ্রেণী থেকে একজন করে ৫টি শ্রেণী হতে ৫জন এবং পরবর্তী সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩ শ্রেণী থেকে ১জন করে ৩জনের সমন্বয়ে মোট ৮জন নিয়ে স্টুডেন্টস কেবিনেট গঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ