• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিসি নিউজ’র সম্পাদকের মোটরসাইকেল চুরি

চুরিসিসি নিউজ: সৈয়দপুরের অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ’র প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিনের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি গেছে। গত রবিবার সন্ধ্যায় শহরের কয়ানিজপাড়ার দোলাপাড়াস্থ বাসার সামনে থেকে মোটরসাইকেলটি চুরি যায়।
সূত্রমতে, ঘটনার দিন গত রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি তাঁর ব্যবহৃত ১০০ সিসি’র লাল রঙের বাজাজ মোটরসাইকেলটি বাসার সামনে রেখে ভেতরে যান। এর ঠিক কিছু সময় পর বাসার বাইরে এসে দেখে রক্ষিত স্থানে তাঁর মোটরসাইকেল নেই। পরে অনেক খোঁজাখুঁজি পরও তাঁর মোটরসাইকেলটির আর কোন খোঁজ মেলেনি।
চুরির ঘটনাটি রাতে সৈয়দপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেলটির কোন হদিস পাওয়া যায়নি।
এর আগে গত ৩ মার্চ গভীর রাতে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া যমুনা লেনের বাসা থেকে সাপ্তাহিক নীলফামারী চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক মকসুদ আলমের ১৩৫সিসি’র কালো রঙের একটি ডিসকভার চুরি যায়। সেটি অদ্যাবধি উদ্ধার করতে পারেনি পুলিশ।  তবে এ মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে রাহাত (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৯ মার্চ রাতে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া দারুল উলুম মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার বাসিন্দার মো. লোহানী’র ছেলে।
আটক রাহাতকে পরদিন আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি ঘটনা উদ্ঘাটনে রাহাতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। আশা করা হচ্ছে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে শহরের মোটরসাইকেল চুরির ঘটনার রহস্য উদঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ