বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের ১৫নং লোহানী পাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ওই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ মন্ডল জানান, প্রতিষ্ঠানের ৪১৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্টুডেন্টস কেবিনেটের ৭টি পদের জন্য ২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এত বিজয়ী হয় যথাক্রমে শাহারিয়া জাহান সুপ্রভা ৬ষ্ঠ শ্রেণী, দেলোয়ার হোসেন ১০ম শ্রেণী, রবিউল ইসলাম ৯ম শ্রেণী, ছবিরুল ইসলাম ৯ম শ্রেণী, আমেনা ৬ষ্ঠ শ্রেণী, হেলাল হোসেন ৭ম শ্রেণী ও জামাল মিয়া ৭ম শ্রেণী।