• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউপি নির্বাচনে আ.লীগের জয়জয়কার

নির্বাচনসিসি নিউজ: কেন্দ্র দখল, সহিংসতার, ভোট দানে বাধা ও বিএনপির প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগের মধ্যে দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল জয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার প্রথম দফায় অনুষ্ঠিত ৭১২টি ইউপি নির্বাচনের মধ্য এখন পর্যন্ত ৬০০টির বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৪৫৫টি, বিএনপি ৪৩টি ও অন্যান্যরা ১০২টিতে জয়ী হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতায় পিরোজপুরে ৫, কক্সবাজারে ২, নেত্রকোনা ও ঝালকাঠিতে ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

অনিয়ম ও সহিংসতার কারণে ৫৬ টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদ।

কয়েক ডজন ইউপিতে নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।

‘আওয়ামী সন্ত্রাসীরা’ ভোট কেন্দ্র দখল করেছে অভিযোগ করে বিএনপি ৫০টি ইউপিতে পুনর্নির্বাচন দাবি করেছে। তবে আওয়ামী লীগ বলেছে, এরকম শান্তিপূর্ণ নির্বাচন আগে কখনো হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ