• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুলভাবে জাতীয় সংগীত গেয়ে অভিযুক্ত অমিতাভ

138038_1আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের দিন ইডেন গার্ডেনসে জাতীয় সঙ্গীত গাওয়ার পর থেকে বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না বিগ বির। প্রথমে শোনা গেল, অমিতাভ টি-২০ বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচের দিন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য ৪ কোটি টাকা নিয়েছেন!

জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য টাকা চাইলেন বচ্চন? কেউ যেন মেনেই নিতে পারছিলেন না ঘটনাটি। চড়ছিল বিতর্কের পারদ। কিন্তু এরপর সমস্ত ভুয়া তথ্যকে উড়িয়ে দিয়ে সিএবি-র সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, এমন কোন ঘটনাই ঘটেনি। অমিতাভ বচ্চন টাকার বদলে জাতীয় সঙ্গীত গাননি।

এই টাকার বদলে জাতীয় সঙ্গীত গাওয়ার বিতর্কের অবসান ঘটেছে ২৪ ঘণ্টাও পেরোয়নি। কিন্তু এরই মধ্যে আবারও সেই জাতীয় সঙ্গীত ঘিরে বিতর্ক তৈরি হল। এবার ভুল জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য যে সময় নির্ধারিত থাকে, তার চেয়ে অধিক সময় নিয়ে গানটি গেয়েছিলেন অমিতাভ। শুধু তাই নয়, ‘সিন্ধ’ শব্দটির বদলে ‘সিন্ধু’ উচ্চারণ করেছিলেন তিনি। সেই সঙ্গে ‘দায়ক’-এর বদলে ‘নায়ক’ শব্দটি উচ্চারণ করেন তিনি। শুধু তাই নয়, সম্পূর্ণ গানটি তিনি নিজের তালে গেয়েছিলেন বলেও বিগ বি’র বিরুদ্ধে অভিযোগ।

দিল্লি অশোক নগর থানায় অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়েছে।

এর আগেও প্রো-কবাডি লিগে অমিতাভের জাতীয় সঙ্গীত গাওয়ার পরও এমন বিতর্ক তৈরি হয়েছিল।

এদিকে পাকিস্তানের হয়ে ঐদিন জাতীয় সঙ্গীত গাওয়া বিখ্যাত সঙ্গীত শিল্পী শাফকাত আমানত আলীর বিরুদ্ধেও পাকিস্তানে চলছে তোলপাড়। তিনিও নাকি জাতীয় সঙ্গীত ভুলভাবে গেয়ে বিশ্বমঞ্চে পাকিস্তানের অবমাননা করেছেন।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ